সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আবারও মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম

আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম

আবারও মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন শেষে অস্ট্রিয়া থেকে দেশে ফিরেই আলোচনার কেন্দ্রে রণবীর কাপুর ও আলিয়া ভাট।

মুম্বাইয়ের একটি হাসপাতালের সামনে আলিয়ার উপস্থিতি ঘিরে বলিপাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন।  হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক, চুলে এলোমেলো ভাব থাকলেও ঠোঁটের কোণে ছিল মিষ্টি হাসি।

সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মনে প্রশ্ন- তবে কি দীপিকা পাড়ুকোনের পর এবার রণবীর-আলিয়ার ঘরেও আসতে চলেছে নতুন অতিথি?

কাকতালীয়ভাবে, দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার দিনই আলিয়াকে হাসপাতালের সামনে দেখা যাওয়ায় দুই অভিনেত্রীর তুলনা টেনে আনছেন ভক্তদের একাংশ। অনেকেই আবার আলিয়া ও তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এসব গুঞ্জন নিয়ে এখনও কোনো কথা বলেননি রণবীর কিংবা আলিয়া।

বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয়লীলা বনসালীর হাই-ভোল্টেজ প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে, যেখানে রণবীরের পাশাপাশি দেখা যাবে ভিকি কৌশলকেও। এছাড়া আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে আলিয়ার নতুন ছবি ‘আলফা’।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.