রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৪৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৫৮ জন। ৫৬ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন আরো ১০৯ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৯৬ জন, চট্টগ্রামে ৯৭ জন, খুলনায় ৬৫ জন, ময়মনসিংহে ২৪ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুরে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় ৫৪০ জনের হাসপাতাল ছাড়ার তথ্য দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১৩ হাজার ৬৪৪ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









