দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে নতুন করে ১০৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৬০ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জনে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









