নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমাদের উদ্দ্যেশ্য হল কোন শিক্ষার্থী সুস্থ না থাকলে পড়ালেখায় মনোযোগ দিতে পারবে না। অনেকের ছোট ভাই বোন হামে অসুস্থ হয়েছে, মৃত্যুবরণ করেছে। আমরা চাই না শিক্ষার্থীরা অসুস্থ হক।
মঙ্গলবার (২৮ জুলাই) নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, “আমি এখানে এসেছি তারেক রহমানের নির্দেশে। আপনাদের সভাপতিও সেই নির্দেশে এসেছেন। আমাদের লক্ষ্য প্রতিটি পরিবারকে সুস্থ রাখা।”
তিনি আরও বলেন, “আপনারা আমার সন্তানতুল্য। আপনারা এই স্কুলে সকলে মনোযোগ সহকারে লেখাপড়া করবেন। এ সময়টা জীবন গড়ার সময়। আপনারা এ সময়টাকে প্রাধান্য দিবেন। সাখাওয়াত না হলেও সেটা ফ্লাশ করবেন। নয়তো সেখানে ডেঙ্গু মশার জন্ম হবে। আপনাদের হাতে দেয়া লিফলেটে নির্দেশনা দেয়া হয়েছে। আপনারা এটা পড়বেন। এটা পড়লে আপনারা উপকারী হবেন।”
এ সময় নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট শামসুন নুর বাঁধন বলেছেন, “আমি এবং আমাদের প্রশাসক পেশাগত কারণে একটি পরিবারের অংশ। আমরা আইন পরিবারের অংশ। আমি সে জায়গা থেকে স্যারের কাছে আবদার করছি আপনার পৌর মার্কেটের সিড়ি থেকে আমাদের শিক্ষার্থীদের ক্লাশরুম দেখা যায়। এটা নিয়ে আপনি একদিন সময় নিয়ে পর্যবেক্ষণ করে যাবেন। আমার মনে হয় এ সমস্যাটা সমাধান হলে ভাল হয়।”
তিনি বলেন, “এখানে পেছনের সিঁড়িতে অনেক দোকানদার ও কর্মচারীরা দাঁড়িয়ে থাকে। এতে মেয়েদের ক্লাশে বিঘ্ন ঘটে। যেহেতু সকলে আপনার সন্তান আপনি এটি একটু যত্ন নিয়ে দেখবেন। আপনি একটু বলে দিলে আমাদের বিদ্যালয়ে সপ্তাহে একদিন যেন ফগার মেশিন দিয়ে ওষুধ দেয়া হয় সে ব্যবস্থাটা করবেন। আপনার কাছে এটা আমাদের অনুরোধ।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









