চলতি মাসের ২৫ তারিখ থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বৃহস্পতিবার সকালে আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসেছে। চলতি মাসের ১৭ তারিখ আরেকটি চালান আসবে। হামে মৃত্যুতে বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও জানান মন্ত্রী।
ডেঙ্গু নিয়ে মন্ত্রী জানান, যেদেশে প্রতি গজে পানি জমে থাকে, সেদেশে মশা আটকানো সম্ভব না। ঢাকার বাইরে প্রতি হাসপাতালে ডেঙ্গুর ব্যবস্থা আছে। কিন্তু ডেঙ্গু হলেই সবাই ঢাকায় চলে আসে।
অনেক রোগীর অভিযোগ ডাক্তাররাই ঢাকাতেই পাঠিয়ে দেয়, এমন অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী জানান, ডাক্তারদের মধ্যেও একটা ভীতি কাজ করে বলে তারা ঢাকায় রোগী পাঠিয়ে দেয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









