বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রুশ অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাজ্যের

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৮:৪১ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ০৮:৪১ পিএম

রুশ অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাজ্যের

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে রাশিয়ার অপরিশোধিত তেলের ওপর দেওয়া কঠোর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাজ্য। এতে তারা তৃতীয় কোনো দেশে পরিশোধিত জেট ফুয়েল ও ডিজেল আমদানি করতে পারবে।

বুধবার (২০ মে) আমদানি সংক্রান্ত এই অনুমোদনটি কার্যকর হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মুখে কিয়ার স্টারমার প্রশাসন এমন সিদ্ধান্ত নিলো।

তবে এই অনুমোদনটি শেষ হওয়ার মেয়াদ জানানো হয়নি। বলা হয়েছে, এটি পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়ার ওপর চাপ তৈরির চেষ্টা করছিল পশ্চিমা দেশগুলো। এতে নেতৃত্ব দেয় যুক্তরাজ্য। মঙ্গলবারও তারা রাশিয়ার ওপর চাপ তৈরির প্রতিশ্রুতি সংক্রান্ত জি-৭ এর একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করে। এ সংক্রান্ত নির্দেশনায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘‘সাগরে ভাসমান রুশ তেলের ট্যাঙ্কার থেকে সংকটে থাকা দেশগুলো তেল কিনতে পারবে।’’

যুক্তরাজ্য নিষেধাজ্ঞা শিথিল করায় আমদানিকারকরা ভারত থেকে জেট ফুয়েল কিনতে পারবেন। নয়াদিল্লি যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান উৎস। তুরস্কও রাশিয়ার তেল পরিশোধন করে।

সূত্র: দ্য গার্ডিয়ান

সা

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.