ভারতে কথিত নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলন আন্তর্জাতিক মহলেও সাড়া ফেলেছে। ভারতের বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মন্তব্য এর আগেও আলোচনার জন্ম দিয়েছে। এবার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুখ খুললেন হলিউড অভিনেতা জন কুসাক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ লেখক ও সমাজকর্মী অরুন্ধতী রায়ের একটি পোস্ট শেয়ার করে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন।
এর মধ্য দিয়ে ভারতের পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং প্রতিবাদকারীদের ওপর পুলিশের পদক্ষেপ নিয়ে নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) হলিউড অভিনেতা জন কুসাক অালোচিত নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে অনুষ্ঠিত ককরোচ জনতা পার্টি (সিজেপি)-নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানান।
কুসাক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (X) লেখক ও সমাজকর্মী অরুন্ধতী রায়ের একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে রায় অভিযোগ করেন, সংসদ অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে কর্তৃপক্ষ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং আন্দোলনকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে।
পোস্টটি শেয়ার করে কুসাক লেখেন, “আমার প্রিয় সহযোদ্ধা ‘ককরোচ’-এর কাছ থেকে দারুণ খবর।”
ভারতের ছাত্র আন্দোলনের প্রতি জন কুস্যাকের সমর্থন এই প্রথম নয়। ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)-বিরোধী আন্দোলনের সময়ও তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের সমালোচনা করেছিলেন এবং আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন।
ভারতের বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মন্তব্য এর আগেও আলোচনার জন্ম দিয়েছে। ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময় গ্র্যামিজয়ী সংগীতশিল্পী রিহানা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে লিখেছিলেন, “আমরা এ নিয়ে কথা বলছি না কেন? #FarmersProtest”। তার ওই পোস্ট আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং ভারত সরকারসহ বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসে।
নিট আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকাও। তাদের মধ্যে রয়েছেন নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, শাবানা আজমি, প্রকাশ রাজ, আলিয়া ভাট, দুলকার সালমান, সোনাক্ষী সিনহা, ইমরান খান, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, হুমা কুরেশি, রেভথি, টোভিনো থমাস, অভয় দেওল এবং অনুরাগ কাশ্যপ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









