ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শনিবার তৃতীয় দফায় সরকারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সিজেপির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এক যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান সিজেপির প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর (মামলা) প্রত্যাহার করা হবে বলে সরকার তাদের আশ্বস্ত করেছে।
সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকারের সঙ্গে তিন দফা আলোচনার পর তাদের তিনটি প্রধান দাবির মধ্যে একটি পূরণ হয়েছে। দাবিগুলো ছিল—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা ও এফআইআর প্রত্যাহার এবং নিট পরীক্ষা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যেসব পরিবার স্বজন হারিয়েছে তাদের ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া।
তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে তাদের প্রথম দাবি পূরণ হয়েছে। এদিকে সিজেপির প্রতিনিধি দল জানিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সঙ্গে আরও এক দফা আলোচনা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









