ইরানের শেষ শাহ শাসনের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি দেশটিতে আবারও নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন। এর পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশেও ইরানিদের বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গিয়ে সেখান থেকে এই আহ্বান জানান তিনি।
তিনি ইরানিদের বলেছেন, কাল শনিবার যেন তারা সবাই আবার আন্দোলনে নামেন। যেহেতু নিরাপত্তাবাহিনীর গুলি ছোড়ার শঙ্কা আছে, তাই তিনি সাধারণ মানুষকে নিজেদের বাড়ি ও ছাদ থেকে স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত মাসে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়। যা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দমন করে দেশটির সরকার।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, ‘এই চেতনাকে ধারণ করে, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি—আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি রাত ৮টায় আপনারা আপনাদের ঘর এবং বাড়ির ছাদ থেকে আওয়াজ তুলুন। আপনাদের দাবিগুলো উচ্চকণ্ঠে জানিয়ে দিন। আপনাদের ঐক্যের শক্তি প্রদর্শন করুন। এক অদম্য সংকল্প নিয়ে আমরা এই দখলদার শাসকের বিরুদ্ধে জয়ী হবই।’
সূত্র: টাইমস অব ইসরায়েল


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









