ডিএমকের উপমহাসচিব এ রাজা, সাবেক মন্ত্রী পি কে সেকার বাবু ও বিধায়ক বসন্তম কার্তিকেয়ানের বিরুদ্ধে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশটির এক কর্মকর্তা জানান, সম্প্রতি দলীয় বিক্ষোভ কর্মসূচিতে মুখ্যমন্ত্রীকে নিয়ে কথিত আপত্তিকর মন্তব্যের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা করা হয়েছে।
দলীয় বিক্ষোভে মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চেন্নাইয়ের বি১ নর্থ বিচ থানায় সেকার বাবুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি ডিএমকের হারবার আসনের বিধায়ক ও চেন্নাই ইস্ট জেলার দলীয় সম্পাদক।
এদিকে টিভিকে নেতা কার্তিকের অভিযোগের ভিত্তিতে সাইদাপেট থানায় এ রাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর বিধানসভা বক্তৃতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে এ রাজা জ্বালানি সম্পদ ও আইনমন্ত্রী আর এন নির্মল কুমারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। কল্লাকুরিচি পুলিশ ঋষিবন্ধিয়াম আসনের বিধায়ক বসন্তম কার্তিকেয়ানের বিরুদ্ধে মামলা করেছে। মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি বিধানসভায় বিজয়ের বক্তব্যকে কেন্দ্র করে ডিএমকেতে উত্তেজনা তৈরি হয়।
ডিএমকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার সময় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের জরুরি অবস্থার সময় মিসা আইনে গ্রেপ্তার হওয়ার বিষয়টি উল্লেখ করেন এবং চোয়ালের অঙ্গভঙ্গি করেন। এর প্রতিবাদে ডিএমকের সদস্যরা তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেন।
এর পর বিজয়ের বক্তব্যের পক্ষে অবস্থান নেন মন্ত্রী নির্মল কুমার। তিনি দাবি করেন, জরুরি অবস্থার সময় স্ট্যালিনকে আটক করা হয়েছিল—এমন দাবির পক্ষে কোনো সরকারি আদেশের কপি নেই।
সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









