সৌদি আরবের দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
বুধবার (২১ অক্টোবর) ভোরে সৌদির মদিনা ও পূর্বাঞ্চলীয় প্রদেশে এসব ড্রোন প্রতিহত করা হয়।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।
পোস্টে মালিকি লেখেন, ‘‘মদিনা ও পূর্বাঞ্চলীয় প্রদেশ অঞ্চলে এই ড্রোন প্রতিহত ও ধ্বংসের অভিযান পরিচালিত হয়েছে।’’
আলাদা এক বিবৃতিতে তিনি জানান, জোটের বাহিনী পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসা একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।
সূত্র: আনাদোলু


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









