কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খোলা রাখতে সহায়তা মিশনের অংশ হিসেবে প্রণালির কাছের জলসীমায় সামুদ্রিক টহল বিমান ও একটি বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল পাঠাবে দক্ষিণ কোরিয়া।
বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মন্ত্রণালয় আরও জানায়, সরকার চোংহে জলদস্যুবিরোধী নৌ ইউনিটের অভিযানিক এলাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইউনিটটি বর্তমানে প্রণালির কাছে ওমানের দক্ষিণের জলসীমায় কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









