রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখাতে বললেন কিম

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম

পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখাতে বললেন কিম

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন আমেরিকাকে তার দেশের পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের কাছে এক বার্তায় তিনি এই আহ্বান জানিয়েছেন।

বার্তায় কিম জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া ‘একত্রে চলতে পারে’ যদি আমেরিকা স্বীকার করে যে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র সেই দেশেই থাকবে।

রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত পাঁচ-বার্ষিক দলীয় কংগ্রেসে তার মন্তব্যে জানান, এপ্রিলে ট্রাম্পের চীন সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার দরজা খোলা রাখার মতো মনে হচ্ছে।

অন্যদিকে কিম দক্ষিণ কোরিয়ার সাথে কূটনৈতিকভাবে কোনো স্থবিরতার আশা ভেঙে দিয়ে তাদেরকে উত্তর কোরিয়ার ‘সবচেয়ে শত্রুসত্তা’ বলে অভিহিত করেছেন।

কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসে কিম বলেন, ‘ওয়াশিংটন যদি আমাদের সংবিধানে বর্ণিত বর্তমান (পারমাণবিক) অবস্থানকে সম্মান করে... এবং তার শত্রুতামূলক নীতি প্রত্যাহার করে... তাহলে আমেরিকার সাথে আমাদের ভালোভাবে চলতে না পারার কোনো কারণ নেই।’

মার্কিন-উত্তর কোরিয়া সম্পর্কের ভবিষ্যৎ অবস্থা সম্পূর্ণরূপে মার্কিন মনোভাবের উপর নির্ভর করে উল্লেখ করে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ সহাবস্থান হোক বা স্থায়ী সংঘর্ষ, আমরা উভয়ের জন্যই প্রস্তুত এবং এটি আমাদের বাছাইয়ের বিষয় নয়।’

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.