পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করে জানিয়েছেন, দেশটির তিন শহরে ড্রোন হামলা চালানো হয়েছে। এ হামলার জন্য সরাসরি আফগানিস্তানের তালেবান সরকারকে দায়ী করেছে ইসলামাবাদ।
তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তানের অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা শহরে ছোট পরিসরে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তবে পাকিস্তানি বাহিনী ড্রোনগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ড্রোন হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান সেনারা। এরপর পাকিস্তান পাল্টা হামলা শুরু করে। যা আজ শুক্রবার দুপুরের পর পর্যন্ত চলছিল।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









