বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান: ইরানের নিরাপত্তা প্রধান

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম

আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম

নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান: ইরানের নিরাপত্তা প্রধান

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান!’

আলি লারিজানি ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেন, তেহরান এসব হুমকিকে ভয় পায় না।

সম্প্রতি ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানে কঠোর আঘাত হানবে।

এ হুমকির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লারিজানি কড়া প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান।’

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের এমন পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আল জাজিরা

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.