জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব প্রশাসন ও এর আওতাধীন কার্যালয়গুলোর শূন্য পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৮ অক্টোবর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদ দুটি হলো অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী। উভয় পদেই বেতন নির্ধারণ করা হয়েছে ২০তম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
পদ ও যোগ্যতার বিবরণ
১. অফিস সহায়ক
- পদসংখ্যা: ১৫টি।
- বেতন: ২০তম গ্রেড।
- বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২. নিরাপত্তা প্রহরী
- পদসংখ্যা: ১টি।
- বেতন: ২০তম গ্রেড।
- বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদনের সুযোগ পাবেন। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
আবেদনকারীর বয়স ২০২৬ সালের ১ অক্টোবর তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানসহ অন্যান্য আবেদনকারীর বয়সসীমার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন ও বিধিবিধান অনুসরণ করা হবে।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৬।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









