রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের মধ্যে মিরপুর বিভাগ ১৪৯ জন, তেজগাঁও বিভাগ ৭৭ জন, ওয়ারী বিভাগ ৬৭ জন, লালবাগ বিভাগ ৬১ জন, মতিঝিল বিভাগ ৬০ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৪৯ জন, রমনা বিভাগ ২৪ জন এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৬৪২ পিস ইয়াবা, চারটি বিলাসবহুল গাড়ি, একটি প্রাইভেট কার, একটি অটোরিকশা, চারটি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









