বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যবসায়িক ব্যয় কমানো এবং বিনিয়োগ ও সরবরাহ কার্যক্রম সহজ করতে উৎসে কর কর্তনের হার কমানোর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে উৎসে করের হার বর্তমান ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার কথা বলা হয়েছে।
একই সঙ্গে রিফাইনারি পর্যায়ে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রেও উৎসে কর কমানোর প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে বর্তমান ১ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই করহারে ছাড় বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিচালন ব্যয় কমাতে সহায়ক হবে। পাশাপাশি খাতটির কার্যক্রম আরও গতিশীল হয়ে ওঠার সম্ভাবনাও তৈরি হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









