রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মধ্যপ্রাচ্যে সংকট

প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম

আপডেট: ০১ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম

প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান। এই সময়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। মধ্যপ্রাচ্যকেন্দ্রীক অনেক ফ্লাইট বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।

এদিকে, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে তাও প্রধানমন্ত্রী সর্বাক্ষণিক তদারিক করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমান বন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী এই কাজে সর্বাক্ষণিক নিয়োজিত রয়েছেন।

জানা গেছে, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিসে আসেন। দিনের কর্মসূচি অনুযায়ী দুযোর্গ ব্যবস্থা মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ভূমিকম্প পরবর্তী দুযোর্গ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। ভূমিকম্প পরবর্তী দুযোগ মোকাবিলায় একটি কর্ম পরিকল্পনা তৈরি করার নির্দেশও দিয়েছেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতর থেকে বেরিয়ে এসে আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প পরবর্তী দুর্যেোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাঙ্গে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলায় তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাই ও নাতিও নিহত হয়েছেন। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির একজন পুত্রবধুও হামলায় প্রাণ হারিয়েছেন।

ইরানের আইআরজিসির বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানিয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.