রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

এবার ছিল জীবনের সেরা ঈদ: ইসি আনোয়ারুল

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০২:১৭ পিএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০২:৩৩ পিএম

এবার ছিল জীবনের সেরা ঈদ: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতিকে সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় এবার ছিল তার জীবনের সেরা ঈদ।

মঙ্গলবার (২৪ মার্চ) নির্বাচন ভবনে ঈদুল ফিতর পরবর্তী পুনর্মিলনী সভায় তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, এবারের ঈদটি ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি ঈদ। জাতিকে এত সুন্দর নির্বাচন উপহার দেওয়ার পর, সবার সঙ্গে মিলে ঈদের নামাজ আদায় করাটা ছিল দারুণ আত্মতৃপ্তির।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সভাপতিত্বে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদসহ অন্য কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, শিগগিরই ইসি বিটের সাংবাদিকদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করবে কমিশন। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, এক্ষেত্রে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন- রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নেতৃবৃন্দের সঙ্গেও আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করব।

বৈঠক সূত্র জানিয়েছে, সভায় বিগত সংসদ নির্বাচনের ভুলভ্রান্তি নিয়েও আলোচনা হয়।

এতে সামনের নির্বাচনগুলোতে কর্মকর্তাদের আরও বিচক্ষণতা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন নির্বাচন কমিশনাররা।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.