নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ‘‘এই বাজেট ঘাটতি আর টানাপোড়েনে নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হবে বিএনপি সরকারকে। সেই সাথে সুযোগ সন্ধানীচক্র সুযোগ করে পেল লুটেপুটে খাওয়ার।’’
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে নতুনধারা বাংলাদেশের (এনডিবি) ‘সদস্য সংগ্রহ সপ্তাহ’র প্রস্তুতিমূলক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোমিন মেহেদী বলেন, ‘‘দেশের কল্যাণের জন্য এই বাজেট দেওয়া হয়নি।’’
এ সময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, সংসদে মার্কিন চুক্তি বাতিলের দাবিতে কোনো কথা হচ্ছে না। আগামী ১ সপ্তাহের মধ্যে মার্কিন চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত না নিলে সংসদ ঘেরাওসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করবে নতুনধারা বাংলাদেশ এনডিবি।
তারা আরও বলেন, বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। গার্মেন্টস শিল্পকে রক্ষার অজুহাতে এই চুক্তি করেছিল অন্তর্বর্তী সরকার। চুক্তির কারণে দেশের ওষুধ শিল্প, পোল্ট্রি, ডেইরি, ই-কমার্স ও কৃষিসহ বিভিন্ন খাত ক্ষতির মুখে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









