রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি কাজ করছে: আসিফ মাহমুদ

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম

আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম

আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি কাজ করছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে ফ্যাসিবাদের বিচার হবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে ফ্যাসিবাদের বিচার হবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে। এমন কিছু বাস্তবায়ন করার চেষ্টা হলে সেটি রাজপথে মোকাবিলা করা হবে।’

গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না দাবি করে তিনি বলেন, ‘বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পরেও জনগণের সঙ্গে প্রতারণা করছে, যেটি তাদের ইশতেহারে ফুটে উঠেছে।’

এনসিপির মুখপাত্র আরও অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের জন্য বেশ কিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে। নির্বাচন কমিশনের উচিত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া। অনেক প্রার্থীই উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন। এসব বিষয়ে তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.