নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, “জামায়াত-এনসিপি বিরোধী দল হিসেবে বাজারে দাম পাচ্ছে না বলেই বিভিন্ন ধরণের হামলা-মামলার নাটক সাজাচ্ছে, পুলিশ-প্রশাসনকে ক্ষেপিয়ে তুলছে।”
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
মোমিন মেহেদী বলেন, “সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসী-জঙ্গীদের হাতে তুলে দেওয়া হয়েছে। যারা রাজনীতির নামে অপরাজনীতি শিখছে, ছিকেয় তুলেছে পড়ালেখা। একটা শিক্ষাপ্রতিষ্ঠানেও এখন ঠিকমত পড়ালেখা হচ্ছে না। দ্রব্যমূল্য বাড়ছে, দুর্নীতি বাড়ছে, খুন-ধর্ষণ-হানাহানি নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।”
সভায় আরও বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এনসিপি নেতাদের মিছিলে ১০০ জন মানুষও হয় না, কারণ জনগণ তাদের প্রতারণা বুঝে গেছে। হবিগঞ্জই শুধু নয়, সারা দেশে সকল এলাকায় তারা জনপ্রত্যাখাত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









