ত্রয়োদশ জাতীয় নির্বাচনের শেষ মুহূর্তে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা দুই ধরনের ব্যক্তিকে ভোট না দিতে ভোটারদের পরামর্শ দিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে হুমকিদাতা ও অর্থদাতাকে ভোট না দেওয়ার এই পরামর্শ দেন তিনি।
তাসনিম জারা লেখেন, ‘আপনি বুথে গিয়ে কাকে ভোট দিচ্ছেন, তা জানার উপায় কারো নেই। যদি কেউ আপনাকে টাকা দেয় বা ভয় দেখায়—তাহলে ভোটটা আর যাকেই দেন, ওই হুমকিদাতা বা টাকা প্রদানকারীকে দেবেন না।
নির্বাচনে ওই আসনে তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিপক্ষ বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









