ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বেসরকারি ফলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিজয়ী।
সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে ১৪৭ টি ভোট কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ১৪৭ কেন্দ্রের ফলাফলে তিনি দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট। ধানের র্শীষ প্রার্থী এম.আকবর আলী ১ লাখ ৫৩ হাজার ৭১৭ ভোট পেয়েছেন। ১ হাজার ৬৮২ ভোটের ব্যবধানে রফিকুল ইসলাম খান বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









