ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে চারটায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই ফল ঘোষণা করেন।
ঢাকা-৮ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোট গ্রহণে বিএনপির মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন। তাতে মোট ভোট পড়ে ৫৯ হাজার ৩৬৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। তাতে তার পক্ষে মোট ভোট পড়ে ৫৪ হাজার ১২৭টি।
বিএনপি প্রার্থী মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানী হারিয়ে জয়ী হয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









