রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আ. লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসেছে বিএনপি: আসিফ মাহমুদ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ এএম

আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ এএম

আ. লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসেছে বিএনপি: আসিফ মাহমুদ

বিএনপি আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর বিভিন্ন স্থানে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দেওয়া হচ্ছে, যেখানে বিএনপির নেতাকর্মীরা ভূমিকা রাখছেন। এতে দুই দলের মধ্যে সমঝোতার ইঙ্গিত পাওয়া যায় বলে তিনি দাবি করেন। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েই বিএনপি নির্বাচনে জয়লাভের চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের আইনে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যক্রম চালু করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির এই নেতা।

ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে বলা হয়, সারাদেশেই নির্বাচনের পর এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, তাদের বাড়িঘর ভাঙচুর করেছে বিএনপি নেতকর্মীরা। ক্ষমতায় গেলে আরও হামলার হুমকি দিয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির এমন আচরণ আগামীর সুশাসনের বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও ক্ষোভ জানিয়েছে এনসিপি।এসময় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ জানিয়ে বলেন, ২০০ এর বেশি আসন বিএনপি দেয়ার জন্য নির্বাচনে কারচুপি করা হয়েছে। বেশকিছু আসনে শুরুতেই এনসিপি প্রার্থীরা এগিয়ে ছিলেন। তবে সেসব আসনে প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপি করেছে বিএনপি।

এ অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না শঙ্কা জানিয়ে তিনি বলেন, বিএনপি দুই তৃতীয়াংশ আসন পেয়ে সংবিধান যেকোনো সময় পরিবর্তন করতে পারে, আমরা সেই শঙ্কা প্রকাশ করছি। আমাদের দাবি থাকবে বিএনপি ক্ষমতা যাওয়ার পর গণভোটের রায় ও জুলাই সনদ যেন অতিদ্রুত বাস্তবায়ন করে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.