নিজের ব্যাংক হিসাবের বিবরণী প্রকাশ করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনসিপির পক্ষ থেকে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হলে ‘ফ্যাসিস্ট এনাবলার’ হিসেবে উল্লেখ করে এবং সাকিব আল হাসানের ভক্ত পরিচয়ে একদল ব্যক্তি বেনামে দুদকে কাল্পনিক দুর্নীতির অভিযোগ দেন।
এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ তাঁর ব্যাংক হিসাবের বিবরণী জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছে দলটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









