রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জ্বালানি সংকট নিরসনে ব্যর্থ সরকার : ইসলামী আন্দোলন

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

জ্বালানি সংকট নিরসনে ব্যর্থ সরকার : ইসলামী আন্দোলন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরাসরি নিত্যপণ্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয়ের ওপর দ্বিগুণ চাপ সৃষ্টি করবে আশঙ্কা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, ‘জ্বালানি তেলের সংকট নিরসনে সরকার ব্যর্থ হয়েছে।’

দলটির নেতারা বলছেন, ‘সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের চাপে আগে থেকেই নাজেহাল, তখন জ্বালানির এই মূল্যবৃদ্ধি তাদের সংকটে ফেলবে।’

রবিবার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও সেক্রেটারি মো. আব্দুল আউয়াল মজুমদার।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণের প্রতি সুবিচার হলো না। যে ধরনের ক্রিয়া-প্রক্রিয়ায় বিগত ফ্যাসিবাদ সরকার এই খাত অপারেট করেছে, এটা তারই ধারাবাহিকতা।’

নেতারা বলেন, ‘গণতান্ত্রিক সরকার হিসেবে যেসব বিচার-বিশ্লেষণগুলো বিবেচনায় আনা দরকার ছিল, সেটাতে ব্যর্থ হলো সরকার। এ সিদ্ধান্তে এটাই বোঝা যায়। কারণ যুদ্ধবিরতির পর (মধ্যপ্রাচ্য যুদ্ধের) যেখানে তেলের দাম ১২০ ডলার থেকে ধীর ধীরে ৯০ ডলারে নেমে এসেছে, তখন এইভাবে মূল্য বৃদ্ধি করেছে সরকার।’

নেতারা আরো বলেন, জ্বালানি তেলের মজুদ আছে, সরকার বললেও এর সুফল জনগণ পাচ্ছে না। রাস্তায় লাইন দিয়ে এই তাপপ্রবাহে মানুষ পুড়ছে, সেখানে এ ধরনের মূল্য বৃদ্ধি করে সরকার জনগণের জন্য কী কল্যাণ করতে চায়, সেই বার্তাটা তো প্রতিষ্ঠিত হতে হবে।

তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের জন্য সরকার কাজ করতে ব্যর্থ হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

জ্বালানি সংকট নিরসনে ব্যর্থ সরকার : ইসলামী আন্দোলন | The Daily Adin