‘গরিব খোঁজে খাবার, আর ধনী খোঁজে ক্ষুধা’—হিন্দি ভাষার জনপ্রিয় এই প্রবাদে সমাজের দুই শ্রেণির মানুষের জীবনের ভিন্ন বাস্তবতা ফুটে ওঠে। একজন দরিদ্র মানুষের কাছে প্রতিদিনের খাবার জোগাড় করাই বড় চ্যালেঞ্জ। ক্ষুধা মেটাতে প্রয়োজনীয় খাবার পাওয়াই তার প্রধান চিন্তা।
অন্যদিকে, বিত্তশালী মানুষের ঘরে খাবারের অভাব থাকে না। নানা ধরনের খাবার সহজেই পাওয়া গেলেও অনেক সময় তাদের স্বাভাবিক ক্ষুধা বা খাওয়ার আগ্রহ থাকে না। অতিরিক্ত আরাম-আয়েশ, শারীরিক পরিশ্রমের অভাব কিংবা নানা জটিলতার কারণে খাবারের প্রতি আগ্রহ কমে যেতে পারে। তখন খাবারের চেয়ে ক্ষুধা অনুভব করাটাই হয়ে ওঠে বড় আকাঙ্ক্ষা।
এই প্রবাদ মূলত জীবনের এক বৈপরীত্য তুলে ধরে। কারও কাছে খাবার পাওয়াই বড় চাওয়া, আবার কারও কাছে পর্যাপ্ত খাবার থাকার পরও ক্ষুধা ফিরে পাওয়াই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সম্পদ ও প্রয়োজনের পার্থক্য মানুষের চাওয়া-পাওয়ার মধ্যেও স্পষ্ট হয়ে ওঠে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









