সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিপিএল

ট্রফি উন্মোচন ও চমকের অপেক্ষা

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

ট্রফি উন্মোচন ও চমকের অপেক্ষা

দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়েই পর্দা নামতে যাচ্ছে এবারের আসরের। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।

ফাইনালকে ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছে বিপিএলের নতুন ট্রফি। প্রায় ২৫ হাজার ডলার ব্যয়ে তৈরি এই ট্রফিটি এখনো জনসম্মুখে আনা হয়নি। বিসিবি সূত্রে জানা গেছে, ম্যাচ শুরুর আগে বিকেল চারটায় ট্রফি উন্মোচন করা হবে। এ উপলক্ষে বিশেষ চমক থাকলেও বিস্তারিত এখনই জানাতে নারাজ বিপিএল গভার্নিং কাউন্সিল।

তবে এবার ফাইনালে থাকছে না কোনো বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে থাকছে শুধু আতশবাজি ও লেজার শো।

খেলাধুলার দিক থেকে, প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে এলিমিনেটরে রংপুরকে হারিয়ে এবং কোয়ালিফায়ারে সিলেটকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠে রাজশাহী ওয়ারিয়র্স।

সব মিলিয়ে শিরোপার লড়াইয়ে আজ মিরপুরে জমজমাট এক ফাইনালের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

রায়

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.