প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়ে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটি সিরিজে টিকে থাকার লড়াই। এমন অবস্থায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতেছে সফরকারীরা। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক জশ ইংলিস। ফলে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বেলা ১১টায়।
সাইফের জায়গায় একাদশে সৌম্য: একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনিংয়ে ভালো করতে না পারা সাইফ হাসান জায়গা হারিয়েছেন একাদশে। ফিরেছেন অভিজ্ঞ সৌম্য সরকার। তাতে পেস বোলিংয়ে একটা বিকল্পও পাচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৩৩ বছর বয়সী সৌম্য সবশেষ ওয়ানডে খেলেন গত এপ্রিলে, নিউ জিল্যান্ডের বিপক্ষে।
সিরিজের প্রথম ম্যাচে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮৬ রানে জিতে দারুণ অবস্থানে আছে বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। এই জয় বাংলাদেশ পেয়েছে দীর্ঘ ২১ বছর পর।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের কোনোপ্রকার ভয়-ডরহীনভাবেই খেলেছে বাংলাদেশের ব্যাটাররা। ফিফটি করেছিলেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৪ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচে ৮৬ রানের ইনিংস খেলে মন জয় করে নিয়েছেন তিনি সবার।
তবে সবকিছু ছাপিয়ে অস্ট্রেলিয়ানদেরও প্রশংসা কুড়িয়েছেন গতিতারকা নাহিদ রানা। গতির ঝড় তুলে দিশেহার করে দেন অজি ব্যাটাররা। বাংলাদেশের কোনো পেসারের সামনে এমন কঠিন সময়ে পড়তে হবে, যা কিনা তারা দুঃস্বপ্নেও ভাবেননি। ১০ ওভারে ৪১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। নাহিদের কাছ আজও একই রকম পারফরম্যান্স প্রত্যাশা স্বাগতিক দর্শকদের।
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









