সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আজ তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরের সঙ্গে ২ বছরের চুক্তি করেছেন মোহাম্মদ সালাহ। এখন ট্রাবজোনস্পরই সালাহর নতুন ঠিকানা। বছরে ১ কোটি ৭০ লাখ ইউরো পাবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪২ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা।
এতে রেকর্ড গড়েছেন সালাহ। তুরস্ক সুপার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার এখন তিনি। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ভিক্টর ওসিমেন।
সর্বশেষ মৌসুমে ১ কোটি ৫০ লাখ মিলিয়ন চুক্তিতে নাইজেরিয়ার ফরোয়ার্ডকে দলে নেয় গ্যালাতাসারাই। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৪ কোটি ২৯ লাখ টাকা।
চুক্তিতে সই করার আগে গতকাল তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছালে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন সালাহ।
এতে আবেগাপ্লুত হয়ে সালাহ বলেছিলেন, ‘‘সত্যি বলতে, আগে কখনো এমন কিছু দেখেছি কি না তা মনেও করতে পারছি না। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত।’’
লিভারপুলে দীর্ঘ ৯ বছর কাটিয়ে তুরস্কের ক্লাবে যোগ দিলেন সালাহ। ২০১৭ সালে রোমা থেকে অ্যানফিল্ডে যোগ দিয়ে ইতিহাসের অংশ হয়েছেন তিনি। অলরেডদের হয়ে ৪৪২টি ম্যাচ খেলে গোল করেছেন ২৫৭টি। লিভারপুলের হয়ে দলীয় সবকিছুই অর্জন করেছেন এই কিংবদন্তি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









