আসিয়ান কাপে বাংলাদেশের শেষটা হলো দুঃস্বপ্নের মতো। ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবনকে ফাঁকি দিয়ে ৬ বার জালে বল জড়িয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া।
বাংলাদেশের ফরোয়ার্ড শাহরিয়ার ইমন এবং ফারহান আলী ওয়াহিদ দেশের হয়ে দুটি গোল শোধ করতে সক্ষম হন। এতে শেষ পর্যন্ত ৯-২ গোলের বড় হার নিয়ে সাফের প্রস্তুতির মঞ্চ ফিফা আসিয়ান কাপ অভিযান শেষ করেছে থমাস ডুলির শিষ্যরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধানও বেশ বড়। ম্যাচের প্রথম বাঁশি থেকেই বলের দখল নিজেদের করে নিয়ে বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করতে থাকে ইন্দোনেশিয়া। ১১ মিনিটেই প্রথমবার বাংলাদেশের জালে বল পাঠায় স্বাগতিকরা। মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করে ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইন্দোনেশিয়া। জটলার মধ্যে থেকে বল জালে জড়িয়ে দেন বেকার।
২৭ মিনিটে শমিত সোমকে তুলে সোহেল রানাকে মাঠে নামান কোচ থমাস ডুলি। এতে বরং ইন্দোনেশিয়ার আক্রমণ আরও তীব্র হয়। ৩২ মিনিটে তৃতীয়বারের মতো বাংলাদেশের জালে বল পাঠায় স্বাগতিকরা।
তবে ৩৬ মিনিটে ম্যাচে কিছুটা স্বস্তি ফেরে বাংলাদেশ দওল। সুকি ইতোফুসারের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে পাঠান শাহরিয়ার ইমন। ইমনের গোলে যখন ম্যাচে ফেরার আশা দেখেছিল বাংলাদেশ ঠিক তখনই ৩৭ মিনিটে চতুর্থ গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা।
এরপরও আক্রমণের গতি কমায়নি ইন্দোনেশিয়া। ৪২ মিনিটে আসে পঞ্চম গোল। বিরতির ঠিক আগে, ৪৫ মিনিটে ষষ্ঠবারের মতো বাংলাদেশের জালে বল পাঠায় স্বাগতিকরা।
৬-১ গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া বাংলাদেশ দল ইন্দোনেশিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে ভাল খেলতে থাকে। মিনিট পনের গোলশূন্য অবস্থায় এগিয়ে যায় খেলা। ৮৪ মিনিটে অফসাইডে ইন্দোনেশিয়ার গোল বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে লুক বেকারির গোলে ৭ নম্বর গোল পূর্ণ করে ইন্দোনেশিয়া। এরপর ম্যাচেও ছড়াই উত্তেজনা। দুদলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে রেফারি কোন রকম পরিস্থিতি সামাল দেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে সাবস্টিটিউট ফারহান আলী ওয়াহিদ এক গোল শোধ দেন।
কিন্তু এক মিনিটের মধ্যে আরও দুটি গোল হজম করে বসে বাংলাদেশ। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে কেভিন ডিকস এবং সপ্তম মিনিটে লি বেকার গোল করেন। সেইসাথে ৯ গোলের বড় জয় নিয়ে আসিয়ান কাপের ফাইনালে পা দেয় স্বাগতিকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









