মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় ক্রিকেটে বড় নাম হয়ে উঠেছে বৈভব সূর্যবংশী। তাকে নিয়েই চলছে আলোচনা।
কিন্তু এখনই বৈভবকে নিয়ে এত হইচই করতে চাইছেন না কপিল দেব। তিনি টেনে এনেছেন বিনোদ কাম্বলির উদাহরণ।
কপিলের মতে, অল্প বয়সে চমক দিলেও যতদিন না একটা লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে কেউ ভাল খেলছেন, ততদিন তাকে তারকা হিসেবে ধরতে চান না তিনি। এত তাড়াতাড়ি বৈভবকে নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ কপিল।
‘টাইমস অফ ইন্ডিয়া’-কে কপিল বলেন, “এত তাড়াতাড়ি কিছু বলা ঠিক হবে না। ওর কি সেই ক্ষমতা আছে? আমরা দেখেছি, অনেক ক্রিকেটার প্রতিভা নিয়ে এসেছে। কিন্তু ধীরে ধীরে হারিয়ে গিয়েছে।”
তার পরেই কাম্বলির নাম টেনেছেন কপিল। ভারতীয় দলে অভিষেকের সময় তাকে অনেকে সচিন টেন্ডুলকারের থেকেও প্রতিভাবান বলতেন। কিন্তু বিশৃঙ্খলতার জন্য হারিয়ে গিয়েছেন কাম্বলি।
কপিল বলেন, “বিনোদ কাম্বলিকে দেখুন। ওরও প্রতিভা ছিল। কিন্তু হারিয়ে গেল। ওকে নিয়ে আপনি কী বলবেন?”
কপিলের মতে সামনের কিছু বছর ঠিক করে দেবে বৈভবের কেরিয়ার কোন দিকে যাবে। ততক্ষণ অপেক্ষা করতে চান চিনি।
ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক বলেন, “বৈভবের এখন ১৫ বছর বয়স। ওকে আরও তিন বছর খেলতে দিন। তার পর কথা বলব।”
সূত্র: আনন্দবাজার


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









