টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দাপুটে জয় দিয়ে শুরু করল ইংলিশরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে সুপার এইটের গ্রুপ-২ এর ম্যাচে লঙ্কারদের ৫১ রানে হারিয়েছে ইংলিশরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে ফিল সল্ট সর্বোচ্চ ৪০ বলে ছয় চার ও দুই ছয়ে ৬২ রান এবং উইল জ্যাকস ১৪ বলে ৪টি চারে ২১ রান সংগ্রহ করেন। দুনিথ ভেল্লালাগে ৩টি উইকেট, তিকশানা ও মাদুশঙ্কা ২টি করে উইকেট নেন।
জবাব ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কারদের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে দাসুন শানাকা ২৪ বলে ১টি চার ও ২ ছক্কায় করেন ৩০ রান। কামিন্দু মেন্ডিস ১১ বলে ১ চার ও ১ ছক্কায় করেন ১৩ রান। আর দুনিথ ওয়েল্লালাগের ব্যাট থেকে আসে ১০ রান।
বল হাতে উইল জ্যাকস ৪ ওভারে ২২ রানে ৩টি উইকেট নেন। এছাড়াও রশিদ, আর্চার ও ডসন ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০ ওভারে ১৪৬/ ৯ (সল্ট ৬২, জ্যাকস ২১; ভেল্লালাগে ৩/২৬, তিকশানা ২/২১, মাদুশঙ্কা ২/২৫)।
শ্রীলঙ্কা: ১৬.৪ ওভারে ৯৫ (শানাকা ৩০, কামিন্দু ১৬; জ্যাকস ৩/২২, রশিদ ২/১৩, আর্চার ২/২০, ডসন ২/২৭)।
ফল: ইংল্যান্ড ৫১ রানে জয়ী। ম্যাচসেরা: উইল জ্যাকস


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









