রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিশ্বকাপ না জিতলেও রোনালদো সর্বকালের সেরা: মার্তিনেজ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

বিশ্বকাপ না জিতলেও রোনালদো সর্বকালের সেরা: মার্তিনেজ

পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ রবার্তো মার্তিনেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ জিততে না পারলেও ক্রিস্টিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তাঁর মতে, একটি ট্রফির ভিত্তিতে এত দীর্ঘ ও ঐতিহাসিক ক্যারিয়ারকে বিচার করা হলে তা হবে অবিচার।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মার্তিনেজ বলেন, বিশ্বকাপ জেতা অবশ্যই অসাধারণ অর্জন, কিন্তু সেটিই কোনো ফুটবলারের ক্যারিয়ারের একমাত্র মাপকাঠি হতে পারে না। রোনালদো ইতোমধ্যেই এমন এক উচ্চতায় পৌঁছেছেন, যেখানে তাঁর প্রভাব, রেকর্ড ও উত্তরাধিকার তাঁকে সর্বকালের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

৪০ পেরোনো রোনালদো নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে প্রস্তুতি নিচ্ছেন। ক্যারিয়ারে অসংখ্য লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ ও পাঁচটি ব্যালন ডি’অর জিতলেও বিশ্বকাপ ট্রফি এখনো অধরা। এই কারণেই ফুটবল ইতিহাসে তাঁর অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়, বিশেষ করে লিওনেল মেসির সঙ্গে তুলনায়। ২০২২ সালে মেসির বিশ্বকাপ জয়ের পর অনেকেই তাঁকে সর্বকালের সেরা বলে ঘোষণা দেন।

মার্তিনেজের মতে, রোনালদোর পেশাদারিত্ব, ফিটনেস ও ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে আলাদা মর্যাদায় নিয়ে গেছে। তরুণ খেলোয়াড়দের জন্য তিনি শুধু সতীর্থ নন, বরং পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস।

গোলের সংখ্যাতেও রোনালদো অনন্য। সাম্প্রতিক ৩০ ম্যাচে ২৫ গোল তাঁর ধারাবাহিকতার প্রমাণ। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাঁর মোট গোল এখন ৯৬৪ আর মাত্র ৩৬ গোল হলেই পেশাদার ফুটবলে এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকে পৌঁছে যাবেন এই কিংবদন্তি।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.