শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মোহাম্মদ শামি

আমি তো যন্ত্র নই

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম

আমি তো যন্ত্র নই

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও দীর্ঘদিন জাতীয় দলে নেই মোহাম্মদ শামি। কোনো ফরম্যাটেই নির্বাচকদের থেকে তিনি ডাক পাননি। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনৌয়ের জয়ের পরেই শামি ক্ষোভ উগরে দিলেন। নাম না করে তার নিশানায় ভারতের নির্বাচক এবং কোচ। শামি জানিয়েছেন, তিনি যন্ত্র নন। লোকে তার পারফরম্যান্স দেখতে না পেলে কিছু করার নেই।

গতকাল (রোববার) হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ৯ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। আউট করেছেন ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মাকে। যেভাবে নিয়ন্ত্রিত বল করেছেন তা নজর কেড়ে নিয়েছে। 

ম্যাচের পর বলছেন, “খেলতে চাইলে খেলাটার কাছাকাছি থাকা খুব দরকার। আপনি ফিট থাকতে তবেই দক্ষতা নিয়ে কাজ করতে পারবেন। সে কারণেই আমি খেলাটার কাছাকাছি থাকতে চেয়েছি এবং ঘরোয়া ক্রিকেটে সব ম্যাচ খেলেছি।”

চোট সারানোর পর গত বছর হায়দরাবাদের হয়ে আইপিএল ভালো যায়নি শামির। ৯ ম্যাচে মাত্র ৬ উইকেট পেয়েছিলেন। প্রতি ওভারে দিয়েছিলেন ১১.২৩ রান। এ বার তিনি ভালো ফর্মে। শামির জবাব, আমি তো যন্ত্র নই। মৌসুমে উত্থান-পতন থাকতে পারে। গত কয়েক বছর ধরে ভালো খেলছি। লোকে দেখেনি সেটা আলাদা বিষয়। কিন্তু আমি সব সময় ভালো খেলতে চাই।

লখনৌ দল এবং তাদের বোলিং কোচ ভরত অরুণকে কৃতিত্ব দিয়েছেন শামি। বলেছেন, “ভরত ভাইয়ের সঙ্গে আগে ভারতীয় দলে অনেক দিন কাজ করেছি। আমাদের বন্ধন খুব ভালো। একে অপরকে ভালো বুঝতে পারি। এই বন্ধনটা খুব দরকার। লখনৌয়ের ব্যাপারে বলতে পারি, এটা আমার দ্বিতীয় বাড়ি। তাই মানিয়ে নিতে সময় লাগেনি।”

শামি জানিয়েছেন, তিনি নিজের পরিশ্রম এবং দক্ষতার ওপর ভরসা রাখেন। বাকি বিষয়ে তার কোনও মাথাব্যথা নেই। ভারতীয় এই পেসারের কথায়, “আমি শুধু পরিশ্রম করি। বাকিটা উপরওয়ালা দেখে নেবেন। আইপিএল হোক বা অন্য মঞ্চ, দক্ষতা নিয়ে পরিশ্রম করতেই হবে। নতুন বল এবং পুরনো বলে আপনি কতটা পরিশ্রম করছেন তার ওপর অনেক কিছু নির্ভর করে। আমি নতুন বলের শক্তি বরাবর কাজে লাগাতে চাই। কীভাবে দলের কাজে লাগতে পারি সেটা ভাবি।”

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.