শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গেলেন আলকারাজ

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম

ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গেলেন আলকারাজ

কব্জির চোটে বড় ধাক্কা খেলেন টেনিস তারকা কার্লোস আলকারাজ। ইনজুরির কারণে এবারের ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দুইবারের চ্যাম্পিয়ন আলকারাজ। রোলাঁ গারোঁর পাশাপাশি আসন্ন ইতালিয়ান ওপেনেও দেখা যাবে না তাকে।

ডান কব্জির পরীক্ষার ফল পাবার পরই এ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আলকারাজ জানান, এই মুহূর্তে সবচেয়ে বিচক্ষণ পদক্ষেপ হলো সতর্ক থাকা এবং রোম বা রোলাঁ গ্যারোঁতে অংশ না নেওয়া।

তিনি আরও বলেন, “এটা আমার জন্য কঠিন সময়, কিন্তু আমি নিশ্চিত আমরা এখান থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসব। কবে এবং কোথায় তিনি আবার কোর্টে ফিরবেন, তা নির্ধারণের আগে তিনি এবং তার দল পুনর্বাসন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।”

গত সপ্তাহে বার্সেলোনার ওপেনের প্রথম রাউন্ডে আলকারাজ ইনজুরিতে পড়েন। ঐ ম্যাচে তিনি ওটো ভারটানেনকে পরাজিত করলেও টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন।

২২ বছর বয়সী এই খেলোয়ার গত ১৭ এপ্রিল মাদ্রিদ মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ঐ সময়ই তার ফ্রেঞ্চ ওপেনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছেল।

জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখান আলকারাজ। এবারের মৌসুমে তিনি দোহা ওপেনেরও শিরোপা জয় করেছেন।

সাতবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী আলকারাজ ২০২৪ ও ২০২৫ সালে পরপর দুই বছর ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয় করেছেন।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.