মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

এশিয়ান গেমস হকি বাছাই

ফাইনালে বাংলাদেশ নারী হকি দল

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম

আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম

ফাইনালে বাংলাদেশ নারী হকি দল

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকির বাছাই পর্বের সেমিফাইনালে আইরিনের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে, দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী হকি দল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ম্যাচের অষ্টম মিনিটে আইরিন রিয়া ফিল্ড গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। চার মিনিট পর সিঙ্গাপুরের চিয়া পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন। ১-১ সমতায় থেকে প্রথম কোয়ার্টার শেষ করে দু’দল।

দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের শেষ চার মিনিটে বাংলাদেশ দুই গোল করে। ৫৭তম ও ৫৮তম মিনিটে রিয়া টানা দুটি ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। এতেই ৩-১ গোলের লিড নেয় বাংলাদেশ।

ম্যাচের শেষ দুই মিনিটে বাংলাদেশকে বেশ চাপে রাখে সিঙ্গাপুরের মেয়েরা। তবে গোলের দেখা পায়নি তারা। এতেই দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কার পান আইরিন রিয়া।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.