সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

৫ বিভাগে আসছে তাপপ্রবাহ

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম

আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম

৫ বিভাগে আসছে তাপপ্রবাহ

ফাইল ফটো

চৈত্রের গরমে অতিষ্ঠ হয়ে ওঠেছে দেশবাসী। এ পরিস্থিতিতে ঢাকাসহ দেশের ৫ বিভাগের ওপর দিয়ে সক্রিয় হতে পারে তাপপ্রবাহ বলে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি পোস্টে  উল্লেখ করে, ইতোমধ্যেই দেশের কিছু কিছু স্থানে সক্রিয় হয়েছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮.৫° সেলসিয়াস।

শুক্রবার (৩ এপ্রিল) খুলনা, রাজশাহী বিভাগ ছাড়াও তাপপ্রবাহ সক্রিয় হতে পারে ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছুকিছু জেলায় ও দেশের অন্যত্র দু-এক জায়গায়।

এদিন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ, নড়াইলের আশেপাশের কিছুকিছু জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭-৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

সংস্থাটি আরো জানায়, নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর ও এর আশেপাশের কিছুকিছু জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

বিডব্লিউওটির তথ্য মতে, তাপপ্রবাহ সর্বোচ্চ সক্রিয় থাকবে দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। তাই এই সময়ে সরাসরি কড়া রোদে না থেকে ছায়াযুক্ত ঠান্ডা স্থানে থাকবেন। কেননা এ সময় অতিরিক্ত গরম ও রোদের তাপে সরাসরি অবস্থান করলে হিটস্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।

পোস্টে আরো জানানো হয়, আগামী ৬ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে। তবে মাঝে মধ্যে কিছুকিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হলে ওসব স্থানে সাময়িক প্রশান্তি অনুভব হতে পারে। 

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.