‘মিস ইউনিভার্স’ ব্র্যান্ডের মালিকানাধীন প্রতিষ্ঠান জেকেএন ইউনিভার্স এলএলসি ১৮ সেপ্টেম্বর জানিয়েছে যে, আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের প্রতিযোগীরা অংশ নিতে পারবেন না।
বিবৃতিতে আরও বলা হয়, থাই ব্যবসায়ী নাওয়াত ইৎসারগ্রিসিল পরিচালিত 'মিস ইউনিভার্স ইস্টার্ন প্রাইভেট লিমিটেড' কোম্পানির মিস ইউনিভার্স ব্র্যান্ডের স্বত্ব প্রদান বা হস্তান্তরের কোনো অধিকার ছিল না, কারণ এই ছয়টি দেশের ফ্র্যাঞ্চাইজি চুক্তিগুলো কোনো বৈধ লাইসেন্সিং চুক্তি ছাড়াই করা হয়েছিল।
তবে, ইৎসারগ্রিসিল আশ্বাস দিয়ে বলেছেন যে, তার কোম্পানির ‘যথার্থভাবে নির্বাচিত এবং যোগ্য ছয়জন প্রতিনিধিকে’ পাঠানোর চুক্তিভিত্তিক অধিকার রয়েছে এবং দুই পক্ষের মতবিরোধের কারণে তাদের অংশগ্রহণ ‘আটকানো, বিলম্বিত বা প্রভাবিত করা উচিত নয়।’
দ্য নেশনের তথ্য অনুযায়ী, ইৎসারগ্রিসিল উপসংহারে বলেন, ‘আমি যাচ্ছি না, কিন্তু প্রতিযোগীরা নিশ্চিতভাবেই যাচ্ছেন।’ ক্ষতিগ্রস্ত ছয়টি দেশের মধ্যে কেবল থাইল্যান্ডই এ পর্যন্ত তাদের প্রতিনিধি নির্বাচন করেছে; গত আগস্টে থারিনা বোটেস 'মিস ইউনিভার্স থাইল্যান্ড' হিসেবে মুকুট জিতেন। মালয়েশিয়া ও ভিয়েতনামের আগামী মাসে তাদের প্রতিযোগী বাছাই করার কথা রয়েছে।
বাস্তবিকই, সৌন্দর্য প্রতিযোগিতাগুলো দীর্ঘদিন ধরেই নানা নাটকীয়তা, কেলেঙ্কারি, মামলা এবং জনসমক্ষে চরম অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হয়ে আসছে। (এ নিয়ে আরো প্রতিবেদন থাকছে আগামীকাল) সূত্র: এমএসএন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









