সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

লাগাম ছাড়া সোনার দাম

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

লাগাম ছাড়া সোনার দাম

আবারও দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি ভালো মানের সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এটিই দেশের বাজারে এখন পর্যন্ত প্রতি ভরি সোনার রেকর্ড দাম। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সংগঠনটি বলছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) থেকে সারা দেশে এ দাম কার্যকর হবে। 

সর্বশেষ আজ মঙ্গলবার থেকে সোনার দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিল জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। আজ পর্যন্ত এই দামেই প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে। আগামীকাল থেকে আবার নতুন দামে বিক্রি হবে সোনা।

নতুন দর অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা হবে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

আগামীকাল থেকে প্রতি ভরি সোনার দাম ২২ ক্যারেটের ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩১৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বাড়বে ৩ হাজার ৬৭৪ টাকা।

সোনার দামের পাশাপাশি রুপার দামও বেড়েছে। আজকে পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম ছিল ৬ হাজার ২৪০ টাকা। তবে আগামীকাল থেকে ২২ ক্যারেটের রুপার দাম ভরিপ্রতি ৩৫০ টাকা বেড়ে দাঁড়াবে ৬ হাজার ৫৯০ টাকা। এ ছাড়া আগামীকাল থেকে ২১ ক্যারেট রুপার দাম বেড়ে প্রতি ভরি ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম প্রতি ভরি বেড়ে ৫ হাজার ৪২৪ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি বেড়ে ৪ হাজার ৮২ টাকা হবে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.