সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নর্থ সাউথ গ্রুপের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আবাসন খাতে গ্রাহকদের কষ্টার্জিত অর্থের সঠিক মূল্যায়ন ও শতভাগ নিরাপদ বিনিয়োগ নিশ্চিতের ধারাবাহিকতায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
গতকাল শনিবার রাজধানীর ঢাকা রিজেন্সী রিসোর্ট এন্ড হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি নর্থ সাউথ গ্রুপের সাথে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় অপু বিশ্বাসকে নর্থ সাউথ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় নর্থ সাউথ গ্রুপের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহফুজুর রহমান প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে দৈনিক এই দিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক অপু বিশ্বাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অপু বিশ্বাস কেবল ব্র্যান্ড অ্যাম্বাসেডরই হননি, বরং তিনি নিজে নর্থ সাউথ গ্রুপের প্রজেক্ট ভিজিট করে একজন সম্মানিত গ্রাহক হিসেবে প্লট ক্রয় করেছেন। এটি প্রতিষ্ঠানের প্রতি তার বিশ্বাসের একটি বড় প্রমাণ।’
নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস বলেন, ‘আবাসন প্রকল্পে গ্রাহকদের আস্থার জায়গাটি তৈরি করা এবং তা বজায় রাখা সবচেয়ে জরুরি। নর্থ সাউথ গ্রুপকে আমি নিজের সন্তানের মতো ভালোবেসে সাফল্যের শীর্ষে এগিয়ে নিয়ে যেতে চাই। একই সাথে সাধারণ গ্রাহকদের জন্য নিরাপদ আবাসন ও শতভাগ নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে আমি কাজ করে যাব।’
অনুষ্ঠানে নর্থ সাউথ গ্রুপের চেয়ারম্যান মো.সাইদুল ইসলাম সাজু, ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী, উপব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হোসেন খান, দৈনিক এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, নর্থ সাউথ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগে: জে: মো: মাহফুজুর রহমান (অব), পরিচালক প্রশাসন কর্ণেল মো: শফিউল আলম খান (অব)-সহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও রিহ্যাবের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









