গ্লোবাল এআই নির্ভর ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিয়ে এলো বিগ স্ক্রিন ও স্মার্ট ফিচার সম্পন্ন নতুন মেগাপ্যাড এসই। বাজেট ফ্রেন্ডলি স্টাইলিশ এই ট্যাবলেটটি উন্নত টেকনো ইকোসিস্টেমের সাথে ম্যাচ করে তৈরি যা প্রতিদিনের কাজে ও স্মার্ট প্রোডাক্টিভিটিকে করে আরও সহজ ও কার্যকর।
মেগাপ্যাড এসই–এর ১১ ইঞ্চি ফুল-স্ক্রিন ডিসপ্লেতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ৪৪০ নিটস ব্রাইটনেস। প্রিমিয়াম অডিও অভিজ্ঞতার জন্য এতে রয়েছে ডলবি অডিও সাউন্ড ও সিনেমাটিক সারাউন্ড সাউন্ড সিস্টেম যা সিনেমা দেখা, গেম খেলা ও গান শোনাকে প্রাণবন্ত করে তোলে।
মেগাপ্যাড ডিভাইসটি অল-মেটাল বডি এবং মাত্র ৭মিমি স্লিম ডিজাই্নে তৈরি। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ ন্যানোমিটার ৮-কোর প্রসেসর যা রেগুলার কাজ ও মাল্টিটাস্কিংয়ে দেয় স্মুথ পারফরম্যান্স।
ডিভাইসটিতে রয়েছে আট হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। একবার চার্জে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এছাড়াও এতে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে ১২৮জিবি ইন্টারনাল মেমোরি সাথে ৮জিবি র্যাম (৪জিবি + ৪জিবি এক্সটেনডেড র্যাম)।
মেগাপ্যাড এসই-তে যেসব ফিচার রয়েছে -স্প্লিট স্ক্রিন, ফ্লোটিং উইন্ডোজ এবং ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ সুবিধা। পাশাপাশি এই ডিভাইসটিতে ব্যবহার করা যাবে ডব্লিউপিএস অফিস স্যুট।
ডিভাইসটিতে রয়েছে ৮মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। যা দিয়ে ফটোগ্রাফির পাশাপাশি, ভিডিও কল, অনলাইন মিটিং এবং ডকুমেন্ট স্ক্যানের জন্য ইউজার কে সাপোর্ট দিবে। এছাড়াও বিশেষ ফিচার হিসেবে রয়েছে এআই কুইক বাটন যেটা ব্যবহার করে দ্রুত অ্যাক্সেস পাওয়া যায় এলা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এআই ড্রয়িং বোর্ড, এআই রাইটিং, ইমেজ -টু-ডকুমেন্ট কনভারশন, পিকচার-টু-অ্যানসার ফিচারের। এই এআই টুলস ছাড়াও রয়েছে বিভিন্ন পাওয়ারফুল এআই টুলস।
বাংলাদেশে টেকনো মেগাপ্যাড এসই ভ্যারিয়েন্টের মূল্য ধরা হয়েছে ২০ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। বাংলাদেশের সব টেকনো আউটলেটে পাওয়া যাবে ট্যাবলেটটি ।
বিস্তারিত জানতে ভিজিট করুস- www.tecno-mobile.com/bd অথবা সর্বশেষ আপডেট ও বিশেষ অফারের জন্য টেকনো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ ফলো করুন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









