ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কুয়েতে মোট নিহত ৪ জন এবং আহত আরও ৯০ জন। এর মধ্যে আমিরাতে ৫৮ জন ও কুয়েতে ৩২ জন আহত হয়েছেন।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের আল-আদান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে কুয়েত হামলার ঘটনায় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানো শুরু করলে ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে।
সূত্র: আল জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









