সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কমেছে সোনার দাম

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

কমেছে সোনার দাম

ফাইল ফটো

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা পর্যন্ত সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। ফলে ভালো মানের সোনার দাম কমে আড়াই লাখ টাকার নিচে নেমে এসেছে। প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। নতুন দাম ২৩ জানুয়ারি (শুক্রবার) থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

সোনার দামের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতিতে ৩ হাজার ৯০৭ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। 

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.