বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দারাজের বিনিয়োগ ও পরিচালনা সংক্রান্ত কিছু বিভ্রান্তিকর খবরের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে যে, তাদের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দেশের ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি অর্জনে তারা অবিচলভাবে কাজ করে যাচ্ছে।
দারাজ কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক কিছু আলোচনায় যে নেতিবাচক বা অস্থিতিশীল চিত্র তুলে ধরা হয়েছে, তা প্রতিষ্ঠানের বর্তমান কৌশলগত অগ্রাধিকার কিংবা দৈনন্দিন কার্যক্রমের সঠিক প্রতিফলন নয়। এ প্রেক্ষাপটে বাজার, বিক্রেতা ও গ্রাহকদের মাঝে স্বচ্ছতা বজায় রাখতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে তাদের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।
প্রযুক্তি-নির্ভর বিনিয়োগ ও পরিচালন দক্ষতা বৃদ্ধি: দারাজ জানিয়েছে, গ্রাহক অভিজ্ঞতাকে আরও সহজ ও উন্নত করতে এবং পরিচালন দক্ষতা বাড়াতে প্রযুক্তি-নির্ভর সমাধানে তাদের বিনিয়োগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ জুড়ে একটি টেকসই, আধুনিক এবং দীর্ঘমেয়াদি ডিজিটাল বাণিজ্য অবকাঠামো বা ইকোসিস্টেম গড়ে তোলাই প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় পরিকল্পনার মূল অংশ। অবকাঠামোগত এই উন্নয়ন দেশের সামগ্রিক ই-কমার্স খাতের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।
বিক্রেতা নেটওয়ার্ক সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টি: স্থানীয় উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিক মূলধারায় যুক্ত করতে দারাজ তাদের ইকোসিস্টেমের ধারাবাহিক সম্প্রসারণ করছে। বিগত এক বছরে দারাজের প্ল্যাটফর্মে নতুন করে যুক্ত হয়েছেন ৭ হাজারেরও বেশি বিক্রেতা। দারাজের এই বিশাল বিক্রেতা নেটওয়ার্কের বিকাশের মধ্য দিয়ে বৃহত্তর ইকোসিস্টেমে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং হাজারো মানুষের আয়ের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।
দারাজ বাংলাদেশের এক মুখপাত্র এই প্রসঙ্গে বলেন, ‘‘দারাজ বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশ দারাজের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। আমরা টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং দেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে কাজ করে যাচ্ছি। ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা নিয়মিতভাবে আমাদের সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করি, যাতে দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে কার্যক্রমের সামঞ্জস্য বজায় থাকে।”
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তা: ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) পালনেও দারাজ সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এর একটি বড় দৃষ্টান্ত ছিল ২০২৪ সালের ভয়াবহ বন্যা। সে সময় দেশের বন্যাকবলিত জেলাগুলোতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসনে বিভিন্ন মানবিক সংস্থার সাথে অংশীদারিত্বের মাধ্যমে এবং প্রতিষ্ঠান ও কর্মীদের যৌথ অনুদানে ১ কোটি ২০ লাখ টাকারও বেশি আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছিল।
স্বাভাবিক কার্যক্রম: দেশ ছাড়ার কোনো পরিকল্পনা নেই, দৈনন্দিন ব্যবসা স্বাভাবিক গতিতে চলছে।
উদ্যোক্তা উন্নয়ন: গত এক বছরে ৭ হাজারেরও বেশি নতুন বিক্রেতা যুক্ত হয়েছেন প্ল্যাটফর্মটিতে।
কাঠামোগত আধুনিকায়ন: দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে নিয়মিত সাংগঠনিক কাঠামো পর্যালোচনা ও প্রযুক্তিতে বিনিয়োগ।
সামাজিক অবদান: ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১ কোটি ২০ লাখ টাকারও বেশি অনুদান প্রদান।
খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশে দ্রুত ইন্টারনেট ব্যবহার ও স্মার্টফোনের বিস্তার বৃদ্ধির ফলে ই-কমার্স খাতের সম্ভাবনা দিন দিন প্রসারিত হচ্ছে। এই প্রেক্ষাপটে দেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে দারাজের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









