দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৭ জন রোগী শনাক্ত হয়েছে।
বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৬৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এতে করে ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে। একই সময়ে নতুন করে ১১১ জনের দেহে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৪ জনে।
এছাড়া ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
সামগ্রিকভাবে দেশে হাম সংক্রমণের প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









