রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শোতে ক্রেতাদের মিলন মেলা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শোতে ক্রেতাদের মিলন মেলা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে চার দিনব্যাপী সুতা, ফেব্রিক ও ডেনিম শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী। গতকাল বুধবার সকালে আইসিসিবির ৩ নম্বর রাজদর্শন হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীদ্বয়ের উদ্বোধন করা হয়। মেলার চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আজ মেলার দিত্বীয় দিনে বিভিন্ন দেশের ক্রেতাদের মিলন মেলা বসেছে।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। আয়োজকদের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন- সিসিপিআইটি-টেক্স চায়নার সেক্রেটারি জেনারেল চেন বো। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চীনা দূতাবাসের কমার্শিয়াল কনস্যুলেট সং ইয়াং, আরিফুর রহমান খান (অতিরিক্ত সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক, বস্ত্র অধিদপ্তর), মো. ফিরোজ উদ্দিন, (অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণালয়), নাফিস-উদ-দৌলা, পরিচালক, বিজিএমইএ।

‘শো’ টির আয়োজন করে ‘সেমস-গ্লোবাল ইউএসএ’ এবং চীনের ‘সিসিপিআইটি টেক্স’-এর যৌথভাবে।  

পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে বাংলাদেশের টেক্সটাইল খাতের প্রয়োজনীয়তা বিবেচনায় এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের প্রদর্শনীতে ১৫টিরও বেশি দেশ থেকে প্রায় ৩২৫টি কোম্পানি তাদের সুতা, ফেব্রিক, ট্রিমস এবং ডেনিম সংশ্লিষ্ট সর্বশেষ উদ্ভাবন ও পণ্য নিয়ে হাজির হয়েছে। বিশাল এই কর্মযজ্ঞে মোট ৬৫০টির বেশি বুথ রয়েছে।

সেমস-গ্লোবাল-এর প্রেসিডেন্ট মেহেরুন এন. ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘এই প্রদর্শনী ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য একটি কার্যকর মিটিং প্লেস হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরাসরি যোগাযোগের ফলে ব্যবসা প্রসারের নতুন সুযোগ তৈরি হবে, যা বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।  

উল্লেখ্য, সিসিপিআইটি-টেক্স চায়না এবং সেমস-গ্লোবালের যৌথ প্রচেষ্টার এটি নবম বছর।

সেমস-গ্লোবাল ইউএসএ: ১৯৯২ সালে নিউইয়র্কে প্রতিষ্ঠিত এই বহুজাতিক সংস্থাটি গত তিন দশকে বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করেছে। তাদের ফ্ল্যাগশিপ ইভেন্টগুলোর মধ্যে টেক্সটাইল, পাওয়ার, বিল্ড এবং অটো সিরিজ উল্লেখযোগ্য।

সিসিপিআইটি টেক্স চায়না: ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি চীনা টেক্সটাইল শিল্পের সাথে বৈশ্বিক ব্যবসায়ী সম্প্রদায়ের সেতুবন্ধন হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে।

২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আইসিসিবির ১, ২ এবং ৩ নম্বর হলে একযোগে এই আন্তর্জাতিক প্রদর্শনী চলছে। সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী, উদ্যোক্তা এবং দর্শনার্থীরা সরাসরি উপস্থিত হয়ে নতুন পণ্য ও প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারবেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.